ইব্রাহিম হত্যাকাণ্ড: সাংসদের গাড়িচালকসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ নিহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার ভোলা-৩ আসনের সরকারি দলের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের গাড়ির চালকসহ দুজনকে আটক করা হয়েছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গাড়িচালক কামাল হোসেন ওরফে কালা এবং যাঁর ভাড়া করা মাইক্রোবাসে করে ইব্রাহিমকে হাসপাতালে নেওয়া হয়েছিল, সেই যুবলীগের নেতা মিঠুকে আটক করে।ডিবির উপকমিশনার (উত্তর) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি আজ থানা পুলিশের কাছ থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গত শুক্রবার রাতে সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়ির ভেতর তাঁর লাইসেন্স করা পিস্তলের গুলিতে ইব্রাহিমের মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িচালক কামাল শেরে বাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। তবে নিহত ইব্রাহিমের স্ত্রী রীনার দাবি, তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।