ইভ টিজিং দমনে পুলিশকে আরও বেশি তত্পর হতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুন, ধর্ষণ, রাহাজানি ও ইভ টিজিংয়ের মতো অপরাধ দমনে পুলিশকে আরও বেশি তত্পর হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের জানমাল এবং শিল্পে বিনিয়োগকারী ও শ্রমিকদের নিরাপত্তা বিধান করা সরকারের অন্যতম দায়িত্ব।আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পপুলিশের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, শিল্পপুলিশের মতো নৌপথে নিরাপত্তার জন্য মেরিন ও পর্যটন এলাকায় ট্যুরিস্ট এবং শিক্ষাঙ্গনের জন্য ক্যাস্পাস-পুলিশ গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর যাতে বেশি চাপ না পড়ে, সে জন্যই বিশেষায়িত পুলিশ গঠন করা হয়েছে বলে তিনি জানান।শেখ হাসিনা বলেন, এএসআই, সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের পদমর্যাদা তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে এবং ইন্সপেক্টরদের পদমর্যাদা দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীতকরণের বিষয়টি সরকারের বিবেচনাধীন।প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য শিল্পোন্নয়ন গুরুত্বপূর্ণ। সে জন্য শিল্পে বিনিয়োগ আসতে হবে। বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ-সংক্রান্ত মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার ও বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের পর পরই পুলিশের জনবল বৃদ্ধির বিষয়টি অগ্রাধিকার দিয়েছি। সম্ভাব্য দ্রুততম সময়ে পুলিশ বাহিনীতে ৩২ হাজার নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রায় সাড়ে নয় হাজার সদস্য নিয়োগ করা হয়েছে। গত জুন মাসে ঢাকা মেট্রোপলিটান পুলিশের সদর দপ্তর ভবন উদ্বোধন করা হয়েছে। গোয়েন্দা শাখার জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’শেখ হাসিনা বলেন, ‘এ মুহূর্তে এক হাজার ৫৮০ জন জনবল নিয়ে শিল্পপুলিশ যাত্রা শুরু করছে। আমি আশা করি, অচিরেই শিল্পপুলিশ প্রস্তাবিত পূর্ণ জনবল ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে কাজ করতে পারবে। এই ইউনিট অত্যন্ত সফলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শিল্প খাতকে নিরাপত্তা দিতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বেসামরিক, সামরিক ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাসস