ইভ টিজিং নাকি সন্ত্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরজুড়ে পত্রপত্রিকার পাতায়, টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আলোচিত বিষয় ছিল ইভ টিজিং। বখাটেদের উত্ত্যক্ত করার প্রতিবাদের খবরও আলোড়ন তুলেছিল। প্রতিবাদ মরতে গিয়ে প্রাণ দিতে হয়েছে শিক্ষক এবং মাকে। ২৪ অক্টোবর নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমান প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেন। ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে বখাটেরা তাঁর ওপর হামলা চালায়। দুই দিন পর ২৬ অক্টোবর মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিকার চাওয়ায় প্রাণ হারাতে হয় ফরিদপুরের মধুখালী উপজেলার মা চাঁপা রানী ভৌমিককে। ইভ টিজিং শব্দটি নিয়েও নারীনেত্রী ও সমাজের বিশিষ্টজনের আপত্তি ছিল। তাঁদের মতে, ইভ টিজিং বললে শব্দটিতে বখাটেদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতা বোঝা যায় না। কারণ, এটি সন্ত্রাসের নতুন কৌশল, যা শুধু টিজিং শব্দটির মধ্যে সীমাবদ্ধ নেই। এ নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা তৈরি হয়েছে। এর প্রতিরোধে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এছাড়া নভেম্বর মাসে প্রথম আলো আয়োজিত ‘উত্ত্যক্ততার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিরা উত্ত্যক্ততা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্যানেল কোর্টের অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিচারের ব্যবস্থা চালু করা হয়েছে। এতে উত্ত্যক্তকারীর সর্বোচ্চ শাস্তি এক বছরের কারদন্ড।