ইভ টিজিং প্রতিরোধ ও নারী দিবস উপলক্ষে প্রচারাভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং প্রতিরোধ ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ৭ মার্চ জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট রিসোর্স সেন্টার (জিডিআরসি) মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ঢাকার সহযোগিতায় সম্মেলনের আয়োজক ছিল চুয়াডাঙ্গা উন্নয়ন ফোরাম (সিডিএফ)।সম্মেলনে লিখিত বক্তব্য দেন সিডিএফের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বেসরকারি উন্নয়ন সংগঠন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, উষার নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম এবং জেন্ডার চেঞ্জ অ্যাক্টিভেট—জিসিএর সভাপতি ওয়ালিউর রহমান মালিক ও সাধারণ সম্পাদক নাবিলা ছন্দ।সম্মেলনে জানানো হয়, চুয়াডাঙ্গা জেলার ২১টি কর্ম এলাকায় ২০ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ ১৪ দিনব্যাপী ইভ টিজিং প্রতিরোধে প্রচারণা চালায়। এ ছাড়া ‘সম-অধিকার সমসুযোগ প্রতিষ্ঠায় নারী হোক রাজনীতির সম-অংশীদার’ প্রতিপাদ্য সামনে রেখে ৮ থেকে ২৭ মার্চ ২০ দিন প্রচারাভিযান চালানো হবে।