ইভ টিজিং প্রতিরোধে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৯ মে ইভ টিজিং প্রতিরোধ এবং নারী ও কিশোরী মেয়েদের অধিকার রক্ষাবিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিভিল সার্জন বশিরুল ইসলাম, র‌্যাব ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক ওয়ালিউর রশীদ, এএসপি (সদর সার্কেল) মনিরা সুলতানা, মো. শাহজাহান, আওলাদ হোসেন, শেখ আবদুস সামাদ, ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী প্রমুখ।সভা শেষে ইভ টিজিং প্রতিরোধে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অরুণচন্দ্র মহোত্তমকে আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট জেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হয়।