ইভ টিজিং প্রতিরোধে ক্ষমতা পেলেন ভ্রাম্যমাণ আদালত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভ টিজিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতকে ক্ষমতা দিয়ে ভ্রাম্যমাণ আদালত আইনে দণ্ডবিধির ৫০৯ ধারা সংযোজন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সংযোজিত অংশ ভ্রাম্যমাণ আদালত আদেশ আইনের গেজেটের অতিরিক্ত সংখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। দণ্ডবিধির এই ক্ষমতা দেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অপরাধ প্রমাণিত হলে যেকোনো ইভ টিজারকে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন। এ আদেশ আজ থেকে কার্যকর হয়েছে।এ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ফৌজদারি কার্যবিধি ও বাংলাদেশ দণ্ডবিধির বিভিন্ন ধারা বা আইনের প্রয়োগ করার ক্ষমতা পেলেন। ফলে কোনো নারীর অসম্মান হয়, শালীনতাহানিকর অঙ্গভঙ্গি, কটূক্তি বা শারীরিক বহিঃপ্রকাশ অপরাধ হিসেবে গণ্য হবে।