ইভ টিজিং রোধে বর্তমান আইন সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইভ টিজিং নামক যৌন হয়রানি রোধে বিদ্যমান ‘নারী ও শিশু অধিকার আইন’ সংশোধনের জন্য আগামী সংসদ অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হবে।আজ বৃহস্পতিবার শিশু একাডেমীতে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট আয়োজিত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, সরকার নারীর প্রতি সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করার কাজ চলছে। কারণ শুধু আইন করেই নারীর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন রোধ করা যাবে না। এর জন্য সমাজের সব স্তরের মানুষের ব্যাপক সচেতনতা প্রয়োজন। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ইভ টিজিং কোনো নতুন সমস্যা নয়, এটি যুগ যুগ ধরে আমাদের সমাজ-ব্যবস্থায় ক্ষতের সৃষ্টি করছে। এত দিন মেয়েরা তা নীরবে সহ্য করত। কোনো মেয়ে প্রতিবাদ করলে উল্টো তাকেই দোষারোপ করা হতো। বর্তমান সরকার মেয়েদের প্রতি সম্মান দেখাতে এই অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং উত্ত্যক্তকারীর শাস্তির বিধান করেছে।’ —বাসস।