ইভ টিজিং: সিলেটে দুই যুবকের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সাহেদ আহমদ ও বাদশা মিয়া নামের দুই যুবককে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ রোববার বিকেলে সাহেদ আহমদকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং বাদশা মিয়াকে আড়াই মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।আদালত সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে পিডিবি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী প্রতিদিনের মতো বিদ্যালয়ে আসছিল। ওই ছাত্রী নবাব রোড এলাকায় পৌঁছার পর নগরের শেখঘাট এলাকার সাহেদ আহমদ নামের এক বখাটে তাকে উত্ত্যক্ত করে। এ সময় সে ছাত্রী চিত্কার দিলে স্থানীয় লোকজন সাহেদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।এদিকে, নগরের আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীকে বাদশা মিয়া নামের এক যুবক বেশ কয়েক দিন ধরে উত্ত্যক্ত করছে বলে ওই ছাত্রী আজ অধ্যক্ষকে অবহিত করে। তাত্ক্ষণিকভাবে কলেজ অধ্যক্ষ ও শিক্ষকেরা ওই বখাটেকে কলেজ ক্যাম্পাসে নিয়ে যায় এবং পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করে।পরে আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাদের দুজনকে এ সাজা দেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাহেদ ও বাদশাকে জেলহাজতে পাঠানো হয়েছে।