ইভ টিজিংয়ের জন্য দায়ী কাউকেই রেহাই দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইভ টিজিংয়ের জন্য দায়ী কাউকেই রেহাই দেওয়া হবে না। সম্প্রতি ইভ টিজিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের হাতে কলেজশিক্ষক মিজানুর রহমান নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘এ জন্য দায়ী একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও অবিলম্বে গ্রেপ্তার করা হবে।’ আজ বুধবার আর্মি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা-উপজেলা কমান্ডের কর্মকর্তাদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এসব কথা বলেন।—বাসস