ইভ টিজিংয়ের শিকার হয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ইভ টিজিংয়ের শিকার হয়ে রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার উত্তম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।মেয়েটির পারিবারিক সূত্র জানায়, বাংলা প্রথমপত্রের মডেল টেস্ট পরীক্ষা দিয়ে সে দুপুরের দিকে বাড়িতে ফেরে। এরপর স্কুলের পোশাক খুলে ঘরে যায়। বিকেল তিনটার দিকে তার মা-বাবা দেখতে পান, নিজের ঘরে গলায় দড়ি পেঁচিয়ে তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে। তাঁদের চিত্কারে লোকজন ছুটে আসে। প্রতিবাসীরা তার মরদেহ নিচে নামায়।মেয়েটির বাবা নূর ইসলাম অভিযোগ করে বলেন, এক বছর ধরে এলাকারই এক বখাটে যুবক নাহিদ (২০) তাকে স্কুলে যাওয়ার পথে প্রায় প্রতিদিনই বিরক্ত করতেন। বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। এ নিয়ে গ্রামে দুইবার সালিস হয়েছে। কিন্তু বখাটে নাহিদ গ্রামবাসীদের কথা শোনেনি।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বলেন, ‘ইভ টিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যার ঘটনাটি জেনেছি।’ বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে তিনি জানান।