ইভটিজিং বিরোধী প্রচারাভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথেঘাটে মেয়েদের উত্ত্যক্ত থেকে রক্ষা করতে চুয়াডাঙ্গার দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ১ মার্চ ইভটিজিং-বিরোধী প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা উন্নয়ন ফোরামের (সিডিএফ) সহযোগিতায় বেসরকারি সাহায্য সংস্থা আত্মবিশ্বাস ও রিসো এই প্রচারাভিযানের আয়োজন করে।আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ ফকির ও জেন্ডার চেঞ্জ অ্যাক্টিভেটের (জিসিএ) স্থানীয় সভাপতি গোলাম সরোয়ার। আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভটিজিং প্রতিরোধে শপথ নেয়। একই দিন সদর উপজেলার নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ইভটিজিং-বিরোধী প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার।