ইভিএম নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তন এনেছে: ছহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ দেশের নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এনেছে। পরাজিত হলে কারচুপির অভিযোগের সংস্কৃতি থেকে প্রার্থীরা বেরিয়ে আসছেন।আজ মঙ্গলবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশনের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত প্রার্থীরাও নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ করার ফলে নিরপেক্ষ নির্বাচন এবং স্বল্প সময়ে সঠিক ফলাফল ঘোষণা সম্ভব হয়েছে।ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ লুত্ফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপ-আঞ্চলিক কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ।