ইভিএম নিয়ে রাজনৈতিক দলের কথা শোনার দরকার নেই: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের যতটা ক্ষমতা আছে তা অন্য কোনো প্রতিষ্ঠানের নেই। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় নির্বাচন কমিশন তা করতে পারবে। যদি মনে হয় ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে (ইভিএম) কাজ করার সুবিধা হচ্ছে, তাহলে এ পদ্ধতি কাজে লাগিয়েই নির্বাচন হবে। এ ব্যাপারে কোন রাজনৈতিক দল কী কথা বলছে, তা শোনার দরকার নেই। আজ মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে সিইসি বলেন, বর্তমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে একে অপরের প্রতি সবারই আস্থা কম। এ কারণে ছবিসহ জাতীয় পরিচয়পত্র প্রকল্পটিও প্রথমে গ্রহণযোগ্যতা পায়নি। কিন্তু পরে এটি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। সিইসি আশা প্রকাশ করে বলেন, ছবিসহ জাতীয় পরিচয়পত্র প্রকল্পের মতো ইভিএমকেও একসময় সবাই গ্রহণ করবে।