ইভিএমে ত্রুটি, এক কেন্দ্রে ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় শহরের ১৬ নম্বর ওয়ার্ডে মরগান বালিকা উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ইভিএমের ত্রুটির কারণে ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে নতুন মেশিন দিয়ে আবার ভোটগ্রহণ শুরু হয়।এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হামিদ উল্লাহ প্রথম আলোকে জানান, আজ সকাল ১১টা ১০ মিনিটে একটি ইভিএমে একটু সমস্যা হয়েছিল। এ কারণে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে এটি পরিবর্তন করে দেওয়া হয়েছে।প্রিসাইডিং কর্মকর্তা আরও জানান, ত্রুটির আগ পর্যন্ত আগের ইভিএমে ১০৬টি ভোট নেওয়া হয়েছিল। ওই হিসাব আলাদা রাখা হয়েছে। এ নিয়ে কোনো সমস্যা হবে না।