ইভিএমে ভোট চুরি বন্ধ হয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশের নির্বাচনে বেশির ভাগ সময়ই ভোট চুরি ও কারচুপির ঘটনা ঘটেছে। কিন্তু এবার এমন এক যন্ত্র (ইলেকট্রনিক ভোটিং মেশিন) চালু হয়েছে যে কেউ কারও ভোটে সিল মেরে নিজের নামে নিতে পারবে না। এ জন্য তিনি প্রকৌশলীদের ধন্যবাদ জানান। আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৫৩তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রকৌশলীদের উদ্দেশে এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে শেখ হাসিনা বলেন, ভোটের আগে জনগণই রাজা। আমরা প্রজা। কাজেই দুর্নীতি করলে ক্ষমতায় যাওয়া যাবে না। তিনি বলেন, এ দেশের জনগণের কষ্টের টাকায় চিকিত্সক থেকে প্রকৌশলী সবাই বেতন পাচ্ছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে ঘনবসতিপূর্ণ এলাকায় কয়লা মজুত আছে। কিন্তু এসব কয়লা উত্তোলন করতে গিয়ে অনেকের প্রাণহানি হয়েছে। তিনি বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়লা আমদানি করা যায়। তাই আমদানি করেই কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র গড়ে তুলতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, কয়লা ভবিষ্যত্ প্রজন্মের জন্য মজুত থাকুক। ভবিষ্যতে হয়তো এমন প্রযুক্তি আসবে যখন কয়লা উত্তোলন না করেই সেখান থেকে শক্তি ব্যবহার করা যাবে।