ইমনের ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমন এখন চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। ছোট পর্দার দিকে তেমন একটা খেয়াল নেই। কিন্তু এখন কাজ না করলে কী হবে, আগে যে ধারাবাহিকগুলোতে কাজ করেছিলেন, তার মধ্যে একটির প্রচার শুরু হচ্ছে আজ, বিটিভিতে। নাম শেষ থেকে শুরু। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। নারগিস আক্তারের ভালোবাসা কী করে ভালো হয় ছবির শুটিং শেষ করে গতকাল সোমবার ঢাকায় ফিরেছেন ইমন; বললেন, ‘শেষ থেকে শুরু ধারাবাহিকে কাজ করেছিলাম বছর তিনেক আগে। গল্পটাও তেমন মনে পড়ছে না। এরপর তো চলচ্চিত্রে ব্যস্ত হয়ে যাই, আর কোনো ধারাবাহিকে কাজ করা হয়নি। তবে কিছুদিন আগে একটি এক ঘণ্টার নাটক করেছি, কী সুন্দর স্পর্শ। আমার সঙ্গে ছিলেন কুসুম শিকদার। ওটা ভালোবাসা দিবসে প্রচারিত হয়েছিল।’অরুণ চৌধুরী জানান, শেষ থেকে শুরু ১৩ পর্বের নাটক। এতে আরও অভিনয় করেছেন অপূর্ব, মোনালিসা, নোভা প্রমুখ।