ইমনের ‘তবু তুমি আমার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তবু তুমি আমার নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইমন। ছবির পরিচালক রাজু আহমেদ। ইমন বলেন, ‘ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি ১১.১১.১১ রাত ১১টায়। একটি স্মরণীয় দিনে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আমার বিশ্বাস, সুন্দর এই দিনটির মতো আমাদের ছবিরও অনেক ভালো হবে।’ইমন আরও বলেন, ‘ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন নিপুণ। এর আগেও আমরা দুজন বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছি। কিন্তু একই চলচ্চিত্রে অভিনয় করা হয়নি।’