ইমরান খানকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে আসা পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে হত্যার হুমকি দিয়েছে পাকিস্তানি তালেবান জঙ্গিরা। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।পাকিস্তানি তালেবান মুখপাত্র আহসানুল্লাহ আহসান গত সোমবারে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘ইমরান খান যদি আফগান সীমান্তসংলগ্ন তালেবান এলাকায় আসেন, তাহলে তিনি আমাদের আত্মঘাতী হামলাকারীদের লক্ষ্যবস্তু হবেন।’ আহসানুল্লাহ আহসান বলেন, ইমরান খান নিজেকে ‘উদারপন্থী’ বলে থাকেন। এ ধরনের চিন্তাধারায় ধর্মীয় বিশ্বাসের অভাব রয়েছে। তালেবান জঙ্গিরা উদারপন্থী চিন্তাধারায় বিশ্বাস করে না। তিনি হুঁশিয়ার করেন, পাকিস্তানের আসন্ন নির্বাচনে যাঁরা অংশ নেবেন, তাঁদের যে কারও ওপর হামলা হতে পারে।সম্প্রতি ইমরান খান ঘোষণা দেন, একের পর এক মার্কিন ড্রোন হামলার প্রতিবাদ জানাতে তিনি আফগানিস্তানের সীমান্তবর্তী তালেবান এলাকায় যাবেন। সেখানে গিয়ে তিনি মার্কিন হামলার প্রতিবাদ জানাবেন।