ইমরান খানের হাসপাতাল ত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান আজ বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতালের একজন মুখপাত্রের বরাত দিয়ে ডন অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।১০ মে নির্বাচনী এক সমাবেশের মঞ্চ থেকে পড়ে পিঠে ও ঘাড়ে বড় ধরনের আঘাত পান ইমরান খান। এতে তাঁর হাড়ও ভেঙে যায়। এ ঘটনায় তাঁকে লাহোরের শওকত খানম মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালের মুখপাত্র খাজা নাজির জানান, হাসপাতাল থেকে ইমরান খান তাঁর লাহোরের বাড়িতে গেছেন। সেখানে তিনি তিন দিন থাকবেন। এরপর ইসলামাবাদের বাড়িতে যাবেন। চিকিত্সকেরা তাঁকে আরও দুই সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন।