ইমরানের সুর ও সংগীতে ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আই সেরাকণ্ঠ বিজয়ী ইমরানের সুর ও সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। এতে ন্যান্সির সঙ্গে দ্বৈত কণ্ঠও দিয়েছেন ইমরান। আগামী বছর নিজের সুর ও সংগীতে একটি মিশ্র অ্যালবাম প্রকাশ করবে ইমরান। আর সে অ্যালবামেই থাকবে গানটি। ‘চোখটা হলো পাখির ডানা, শোনে না তো কোনো মান/ স্বপ্নে হারায় বারবার’—এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম।ইমরান বলেন, ‘শুরু থেকেই ন্যান্সি আপুর গান আমার অনেক পছন্দ। ইচ্ছা ছিল তাঁর সঙ্গে একটি দ্বৈত গান গাওয়ার। দ্বৈত গাওয়ার পাশাপাশি গানটির সুর-সংগীতও করেছি। সব মিলিয়ে আমি দারুণ খুশি!’ন্যান্সি বলেন, ‘ ইমরান যে সুর করে, এটা আমি জানতাম না। গানটি শুনে তো অবাকই হয়েছি! সংগীতপরিচালক ইমরানকে আমি স্বাগত জানাই। আমি চাই, সে যেন নিজেকে ভালোভাবে তৈরি করে সংগীতপরিচালক হিসেবে আরও ভালো কিছু করতে পারে।’ইমরানের সুর ও সংগীতে প্রথম গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমীন। ‘সুপ্রিয় বাংলাদেশ’ শিরোনামের সে গানে ইমরান নিজেও কণ্ঠ দিয়েছিলেন। তাঁর প্রথম একক ‘স্বপ্নলোকে’ প্রকাশিত হয় গানটি।