ইমরুল কায়েস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম মেহেরপুরে, যেখান থেকে পাঠ করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র। সেই মেহেরপুরের ইমরুল কায়েস যেন ক্রিকেটের বিশ্বমঞ্চে ঘোষণাপত্র পাঠ করলেন তাঁর আবির্ভাবের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ১৬ মাস হলেও তাঁর দিকে নজর ফেরাতে বাধ্য করেছেন এই সেদিন। ক্যারিয়ারের প্রথম আর সব মিলে অষ্টম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে করেছেন সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১০১ রানের ইনিংসটি নিয়েই তিনি এ সপ্তাহের তারকা।