ইমেজ অব নেচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কপ্রবাসী শিল্পী খুরশিদ আলম সেলিমের ৪৯তম একক শিল্পকর্মের প্রদর্শনী শুরু হলো ধানমন্ডির ৩ নম্বর রোডের ২৬ নম্বর বাড়ির শিল্পাঙ্গন গ্যালারিতে।গতকাল শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, শিল্পকর্ম নিয়ে আলোচনা করেন শিল্পী হামিদুজ্জামান খান।‘ইমেজ অব নেচার’ নামের এই প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৩৫টি। প্রদর্শনী চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। খুরশীদ আলম ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বিএফএ ডিগ্রি নেন। পরে উচ্চতর শিক্ষা নিয়েছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে। দেশের বাহিরে যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেন, অস্ট্রিয়া, মরক্কো, চীন, তাইওয়ান, জার্মানি, ভারতে তাঁর শিল্পকর্মের একক প্রদর্শনী হয়েছে।