ইমেলদা মার্কোসকে ২,৮০,০০০ ডলার ফেরত দেওয়ার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের একটি আদালত সাবেক একনায়ক ফার্দিনান্দ মার্কোসের বিধবা স্ত্রী ইমেলদাাকে ১৯৮৩ সালে তাঁর স্বামীর নেওয়া সরকারি খাদ্য সংস্থার ১২ মিলিয়ন পেসো (দুই লাখ ৮০ হাজার ডলার) ফেরত দিতে নির্দেশ দিয়েছেন।আদালতের কর্মচারী টেরেসা পাবুলায়ান বলেছেন, গত শুক্রবার এই নির্দেশ দেওয়া হয় এবং ইমেলদা মার্কোসকে এ জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে।সোমবার ইমেলদা বলেন, দুর্নীতি দমন আদালত ফার্দিনান্দকে ১৯৮৩ সালে তাঁর ক্ষমতা ছাড়ার তিন বছর আগে রাষ্ট্রীয় তহবিল থেকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা সরানোর জন্য দোষী সাব্যস্ত করেন।সাবেক জাতীয় খাদ্যপ্রশাসক জেসাস টেনকানোর দেওয়া সাক্ষ্য অনুযায়ী এই দণ্ডাদেশ দেওয়া হয়। তিনি বলেন, মার্কোস তাঁকে এই অর্থ জমা দিতে বলেছিলেন। টেনকানকোকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এপি।