ইয়েমেনে আল-কায়েদার সঙ্গে সংঘর্ষে দুজন সৈনিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ইয়েমেনে গতকাল সোমবার আল-কায়েদার সঙ্গে এক সংঘর্ষে দুজন সৈন্য নিহত এবং তিনজন আহত হন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এর আগের দিন দেশটির উত্তরাঞ্চলে শিয়া বিদ্রোহীরা এক ব্যক্তিকে হত্যা করেন।একজন স্থানীয় কর্মকর্তা বলেন, হাদ্রামাউত প্রদেশের পূর্বাঞ্চলে এক অবরোধ ভেঙে সৈন্যরা যখন পালানোর চেষ্টা করছিল তখন জঙ্গিদের একটি দল, যাকে আল-কায়েদার একটি শাখা হিসেবে সন্দেহ করা হয়, তাঁদের ওপর বোমা হামলা চালায়। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার ওয়েবসাইটে বলে, দুজন সন্দেহভাজন আল-কায়েদা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও দুজন পলাতক রয়েছেন।