ইরাক আগ্রাসনের আগে তেল কোম্পানির সঙ্গে ব্রিটেনের আলোচনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালে ইরাক হামলার আগে বিশ্বের বৃহত্ দুটি তেল কোম্পানির সঙ্গে আলোচনা করেছিল ব্রিটেন। সাদ্দাম-পরবর্তী ইরাকের মজুদ তেলের ব্যবহার নিয়ে এ আলোচনা হয়েছিল। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট আজ মঙ্গলবার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ইন্ডিপেনডেন্ট তাদের ওই প্রতিবেদনে বলেছে, ২০০২ সালের অক্টোবর ও নভেম্বরে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এবং বিপি ও রয়েল ডাচ শেলের মধ্যে এ আলোচনা হয়। পত্রিকাটি বলছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কমপক্ষে পাঁচটি সভা হয়েছে।ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মধ্যপ্রাচ্য-বিষয়ক পরিচালক অ্যাডওয়ার্ড চ্যাপলিন ২০০২ সালের অক্টোবরের ওই আলোচনা শেষে উল্লেখ করেন, বিপি এবং শেল তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে ইরাকের তেল সম্পদ ব্যবহার বিষয়ে ব্রিটিশ কর্মকর্তাদের প্রস্তাবে রাজি হয়নি।এ ঘটনার এক মাস পরে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর আলোচনার জন্য বিপিকে আবার আমন্ত্রণ জানায়। তবে বিপি এ ব্যাপারে শঙ্কিত ছিল।ব্রিটেনের তথ্যের স্বাধীনতা আইন এর আওতায় ওই তথ্যগুলো পাওয়া গেছে বলে ইন্ডিপেনডেন্ট জানিয়েছে। তবে এ ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ও সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর কোনো তাত্ক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।