ইরাক ছেড়েছে মার্কিন পদাতিক ব্রিগেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের শেষ পদাতিক ব্রিগেড ইরাক ছেড়েছে। মার্কিন সেনা সূত্রে এ কথা জানা গেছে। চতুর্থ স্ট্রাইকার ব্রিগেড ও দ্বিতীয় পদাতিক ডিভিশন আজ বৃহস্পতিবার ভোরে ইরাক থেকে কুয়েতে সড়কপথে যাওয়া শুরু করেছে।আগামী ৩১ আগস্টের মধ্যে ইরাকে মোতায়েন মার্কিন পদাতিক সেনাদের চলে যাওয়ার কথা। কিন্তু স্ট্রাইকার ব্রিগেডের ৪০ হাজার সেনার ইরাক ছেড়ে চলে যাওয়ার মধ্য দিয়ে মার্কিন যুদ্ধাভিযান নির্দিষ্ট সময়ের আগেই শেষ হচ্ছে কি না, সে ব্যাপারে পেন্টাগন এখনো নিশ্চিত করে কিছু বলেনি। অবশ্য প্রশাসনিক কিছু কাজ শেষ করার জন্য কমব্যাট ব্রিগেডের কিছু কর্মকর্তা এখনো ইরাকে রয়ে গেছেন, তবে আজকের মধ্যেই তাঁরা আকাশপথে ইরাক ছাড়বেন বলে মার্কিন সামরিক সূত্রে জানা গেছে।এদিকে ইরাকি সেনাবাহিনীকে পরামর্শ প্রদান এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট কাজের জন্য ২০১১ সালের শেষ পর্যন্ত ৫৬ হাজার মার্কিন সেনা ইরাকে অবস্থান করবে। এই সেনারা সশস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করবে, তবে তারা তাদের অস্ত্র শুধু আত্মরক্ষার জন্য বা ইরাকি সরকারের অনুরোধে ব্যবহার করতে পারবে।পররাষ্ট্র বিভাগের মুখপাত্র পি জে ক্রাউলি বলেছেন, ‘যুদ্ধ শেষ করলেও ইরাকে আমাদের কাজ এখনো শেষ হয়ে যায়নি। যুক্তরাষ্ট্র ইরাকে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং চার হাজার ৪১৫ জন সেনাকে হারিয়েছে। আমরা এখান থেকে উল্লেখযোগ্য একটা ফলাফল আশা করছি।’—বিবিসি