ইরাকি সেনার গুলিতে যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর মসুলে গতকাল শনিবার ইরাকি এক সেনাসদস্যের গুলিতে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় যুক্তরাষ্ট্রের এক সেনাসদস্য আহত হয়েছেন বলে মার্কিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।দক্ষিণ মসুলে আল গাজলানি মার্কিন সেনাশিবিরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় মার্কিন সেনাসদস্যরা ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছিলেন।ওই ইরাকি সেনা কেন গুলি করেছেন, তা এখনো জানা যায়নি বলে একজন জ্যেষ্ঠ ইরাকি পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এদিকে ইরাকে পরিচালিত এক অভিযানে গতকাল শনিবার অন্য এক মার্কিন সেনা নিহত হয়েছেন বলে মার্কিন বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। রয়টার্স।