ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে আজ শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, এক আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশের ছদ্মবেশ ধারণ করে শিয়া মুসল্লিদের ওপর হামলা চালায়। মুসল্লিরা ওই সময় একটি তল্লাশি কেন্দ্র পার হচ্ছিলেন। দেশটিতে চলমান শিয়া-সুন্নি রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটল।