ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদে গতকাল রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৮ জন মারা গেছে। আহত হয়েছে আরও ২৬ জন। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। রাজধানীর পূর্বাঞ্চলের একটি পুলিশ ট্রেনিং একাডেমির প্রবেশপথে এই হামলা চালানো হয়। বাগদাদে গত কয়েক সপ্তাহে সংঘটিত হামলার মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ। ধারণা করা হচ্ছে, নিহতদের অধিকাংশই পুলিশ বাহিনীর নতুন নিয়োগপ্রাপ্ত সদস্য। এদিকে, বাগদাদের উত্তরাঞ্চলীয় বাকুবা শহরে আল-কায়েদার বন্দুকধারীদের গুলিতে পুলিশের কাছে তথ্য সরবরাহকারী চার ব্যক্তি নিহত হয়েছেন। রোববার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানায়। বন্দুকধারীরা বাকুবা শহরের উত্তরে আবু কাশ্মীরের একটি চেক পয়েন্টেও হামলা চালায়। এ হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ সাহওয়া মিলিশিয়া বাহিনীর দুজন সদস্য নিহত হন। বিবিসি ও আল-জাজিরা।