ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বাগদাদের বালাদ রুজ শহরের একটি ক্যাফেতে আত্মঘাতী বোমা হামলায় গতকাল শুক্রবার কমপক্ষে ২৫ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। খবর বিবিসি অনলাইন ও রয়টার্সের।বালাদ রুজ শহরের মেয়র জানিয়েছেন, এ হামলায় হতাহতদের অধিকাংশই পুরুষ। তারা সেখানে খেলাধুলা ও চা পানে ব্যস্ত ছিল।বালাদ রুজ শহরটি কুর্দি বংশোদ্ভূত শিয়া অধ্যুষিত। আত্মঘাতী হামলায় ইরাকে নিয়মিত হতাহতের ঘটনা ঘটলেও গত এক মাসের মধ্যে এটিই সবচেয়ে বড় ধরনের ঘটনা।