ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সামারা নগরে গতকাল শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৮ ব্যক্তি নিহত এবং ৭৪ জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স দেশটির কর্মকর্তা ও পুলিশ সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।শিয়া তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের কাছে ওই আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে।সালাউদ্দিন প্রদেশের উপ-গভর্নর আহমেদ আবদুল জব্বার জানিয়েছেন, বিস্ফোরক বহনকারী এক ব্যক্তি সামারা প্রদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এক ইরাকি সেনা তাঁকে থামানোর চেষ্টা করেন। তখন হামলাকারী শিয়া তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের কাছেই নিজেকে উড়িয়ে দেন।পার্শ্ববর্তী বালাদ শহরের মেয়র আমির হাদি জানিয়েছেন, এ হামলায় ৩৮ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছে। সামারার পুলিশ কর্মকর্তারাও এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।হামলাকারী প্রায় ১০ কিলোগ্রাম বিস্ফোরক বহন করছিলেন বলে সামারার সেনা কর্মকর্তারা জানিয়েছেন।গত মঙ্গলবারই সামারায় শিয়া তীর্থযাত্রীদের লক্ষ্য করে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। এতে আট ব্যক্তি নিহত এবং ৩০ জন আহত হয়।শিয়া তীর্থযাত্রীরা তাদের ১২ ইমামের মধ্যে ১১তম ইমাম হাসান আল আসকারির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামারায় সমবেত হচ্ছিলন সামারায় হাসান আল আসকারির নামে মসজিদ ও স্মৃতিস্তম্ভ রয়েছে।শিয়াদের এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আগেই কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। গত শুক্রবার থেকে সামারায় সব ধরনের গাড়ির আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়। তা সত্ত্বেও এ ধরনের হামলার ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে ইরাকে প্রায়ই শিয়ারা আত্মঘাতী হামলার শিকার হচ্ছে।