ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের দিয়ালা প্রদেশে গতকাল বৃহস্পতিবার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে আট ব্যক্তি নিহত ও ১৭ জন আহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।দিয়ালা প্রদেশের নিরাপত্তা কমিটির প্রধান মুত্তানা আল তিমিমি জানিয়েছেন, এশার নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরই এক আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদের ভেতরে নিজেকে উড়িয়ে দেয়। তখন এ হতাহতের ঘটনা ঘটে। দিয়ালা ইরাকের অন্যতম সহিংসতাপ্রবণ প্রদেশ বলেই পরিচিত।