ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১৭৫ কিলোমিটার উত্তরে তুজ খুরমাতু এলাকার একটি শিয়া মসজিদে গতকাল বুধবার আত্মঘাতী বোমা হামলায় ৪২ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছে। গতকাল ওই মসজিদে এক ধর্মীয় অনুষ্ঠান চলার সময় এ হামলা চালানো হয়। গতকাল বুধবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।তুজ খারমাতুর মেয়র শাল্লাল আবদুলের বরাত দিয়ে খবরে বলা হয়, গতকাল মসজিদে একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় এক ব্যক্তি সেখানে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হামলা চালান।হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে সরকারি কর্মকর্তা ও আদিবাসী সম্প্রদায়ের নেতা রয়েছেন। এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সুন্নি জঙ্গিরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরাকে গত ছয় মাসের মধ্যে এটি সবচেয়ে বড় ধরনের হামলা। এর আগে গত বছরের ২৩ জুলাই উত্তর বাগদাদে ধারাবাহিক বোমা হামলায় ৪২ জন নিহত হয়েছিল।