ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদ ও দেশটির দক্ষিণাঞ্চলে দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬৮ ব্যক্তি নিহত এবং ৭০ জন আহত হয়েছে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ইরাকি কর্তৃপক্ষ জানায়, নাসিরিয়া শহরে আত্মঘাতী হামলাকারীরা শিয়া ধর্মাবলম্বীদের লক্ষ্য করে বোমা হামলা চালায়। ওই হামলায় ৪৪ জন নিহত হয়। এর আগে বাগদাদে শিয়া অধ্যুষিত এলাকায় কয়েকটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়।যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহারের পর থেকেই বড় রকমের রাজনৈতিক সংকটে ভুগছে দেশটি। গত ডিসেম্বরে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়া হয়। এর পর থেকেই এ ধরনের হামলার আশঙ্কা করছিল দেশটির বিভিন্ন সম্প্রদায়। অবশেষে তা-ই ঘটল। জনমত জরিপের ইংরেজি বিবরণ পড়তে ক্লিক করুন