ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের বিভিন্ন স্থানে শিয়া মুসলমানদের লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় আজ রোববার কমপক্ষে ২০ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ও গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ ঘটনা দেশটিতে নতুন করে সাম্প্রদায়িক সংঘাত উসকে দিতে পারে।পুলিশ বলছে, কুট, আজিজিয়া, মাহমুদিয়া, নাসিরিয়া ও বসরা শহরের বিভিন্ন স্থানে গাড়িবোমা হামলা হয়।বাগদাদ থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে শিয়া-অধ্যুষিত শহর বসরায় পৃথক স্থানে দুটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। পুলিশ জানায়, ওই দুই বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছে।ওয়াসিত প্রদেশের রাজধানী কুট। এখানে একটি গাড়ি মেরামতের গ্যারেজের রেস্তোরাঁর বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় সাতজন মানুষ প্রায় হারায় এবং আহত হয় ১৫ জন।আজিজিয়া শহরে শিয়াদের একটি মসজিদের বাইরে গাড়িবোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া নাসিরিয়া ও মাহমুদিয়া শহরে বোমা হামলায় কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছে।জাতিসংঘের হিসাবে দেশটিতে গত মে মাসে এ ধরনের সংঘাতে কমপক্ষে এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী দেশটিতে হামলা চালায় ও দখল করে। পরে ইরাকের দলগুলোর ব্যাপক হামলা ও আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র ইরাক থেকে সেনা সরিয়ে নেয় এবং বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠা করে। এ সরকারের আমলে গত মে মাসেই সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে।