ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের খালিস শহরে ফুটপাতের একটি বাজারে আজ বৃহস্পতিবার এক গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ ব্যক্তি নিহত এবং ২৫ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ঘটনার পরপরই কর্তৃপক্ষ ওই শহরে কারফিউ জারি করেছে। শহরটি রাজধানী বাগদাদ থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। খালিস শহরের পুলিশের কর্মকর্তা মেজর আলী আল তেমিমি বলেছেন, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই বাজারে একটি গাড়ি পার্ক করা ছিল, সেটি বিস্ফোরিত হয়। এতে ১০ ব্যক্তি নিহত হয়েছেন।’ইরাকে ইঙ্গ-মার্কিন হস্তক্ষেপের মধ্য দিয়ে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর দেশটিতে প্রায় প্রতিদিনই এ ধরনের হামলার ঘটনা ঘটছে।