ইরাকে গুলিতে ২২ শিয়া পুণ্যার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশে গতকাল মঙ্গলবার বন্দুকধারীদের গুলিতে ২২ শিয়া পুণ্যার্থী নিহত হয়েছেন। প্রদেশটির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।আনবার প্রদেশের পুলিশপ্রধান মেজর জেনারেল হাদি রাজিজ বলেন, ওই শিয়া তীর্থযাত্রীরা ইরাকের কারবালা শহর থেকে সিরিয়া যাচ্ছিলেন। তাঁরা একটি তল্লাশি কেন্দ্রে বন্দুকধারীদের হাতে গুলিবিদ্ধ হন। খবরে বলা হয়েছে, একটি বড় বাস ও একটি মিনি বাসে ৩০ জন শিয়া পুণ্যার্থী সিরিয়া যাচ্ছিলেন। এঁদের মধ্যে ২২ পুরুষ ও আট নারী ছিলেন। বন্দুকধারীরা সব পুরুষকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলে এবং নারীদের ছেড়ে দেয়।মেজর জেনারেল হাদি রাজিজ জানিয়েছেন, বন্দুকধারীদের ধরতে অভিযান চলছে। তাঁর ধারণা, আল-কায়েদার জঙ্গিরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।