ইরাকে নিহত ৪৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদের ছয়টি পৃথক স্থানে গতকাল শনিবার গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫২ জন।পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়, বাগদাদের শিয়া-অধ্যুষিত এলাকাগুলোতে বোমাগুলো বিস্ফোরিত হয়।পুলিশ জানিয়েছেন, ব্যস্ততম সড়কে গাড়িগুলো পার্ক করা ছিল। ইফতারের পর লোকজন যখন কেনাকাটা ও ঘুরতে বের হয়, তখন বোমাগুলো বিস্ফোরিত হয়।কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।