ইরাকে পুলিশ সদর দপ্তরে হামলায় নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে পুলিশের কেন্দ্রীয় সদর দপ্তরে আজ রোববার আত্মঘাতী হামলা ও বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৩০ জন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জন। আল জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।পুলিশ জানিয়েছে, আত্মঘাতী এক হামলাকারী গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এর পরপরই বন্দুকধারীরা গুলিবর্ষণ শুরু করে। তারা পুলিশ সদর দপ্তরটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গিরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।