ইরাকে পৃথক বোমা হামলায় নিহত ৮৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের বিভিন্ন শহরে আজ বুধবার পৃথক বোমা হামলায় কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩০০ জন। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে শিয়া মুসলমান তীর্থযাত্রীদের লক্ষ্য করে চারটি বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হন। শিয়া ইমাম মৌসা আল কাদিমের মৃত্যুবার্ষিকী পালনে ওই তীর্থযাত্রীরা বাগদাদে জড়ো হচ্ছিলেন।দক্ষিণাঞ্চলীয় শহর হিল্লায় পুলিশকে লক্ষ্য করে দুটি বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহরের একটি রেস্তোরাঁর কাছে এ ঘটনা ঘটে।এ ছাড়া শিয়া মুসলমান-অধ্যুষিত বালাদ শহরে আরও দুটি পৃথক গাড়ি বোমা হামলায় চার ব্যক্তি নিহত হয়েছেন।