ইরাকে বন্দুকধারীদের গুলিতে নিহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের পশ্চিমাঞ্চলের হাদিথা শহরের বিভিন্ন চেকপয়েন্টে আজ সোমবার বন্দুকধারীরা হামলা চালিয়ে ২৭ জন নিরাপত্তাকর্মী ও পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।হাদিথার পুলিশের বরাত দিয়ে আল-জাজিরা বলছে, বিভিন্ন চেকপয়েন্টের পুলিশ কর্মকর্তারা সোমবারের এই হামলার মূল লক্ষ্য ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন কর্নেল ছিলেন বলেও উল্লেখ করেন তাঁরা।লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদ খালাফ একটি বার্তা সংস্থাকে জানান, ভোরের আলো ফোটার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গাড়ি চালিয়ে বিপুলসংখ্যক বন্দুকধারী হাদিথার বিভিন্ন চেকপয়েন্টে এই হামলা চালায়।২০১১ সালের মার্চে হাদিথা শহরে এক সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তাসহ নয়জন নিহত ও আটজন আহত হন। এরপর এবারই প্রথম ওই এলাকায় এত বড় সহিংসতা সংঘটিত হলো। আল-জাজিরা।