ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে আজ বুধবার পৃথক দুটি বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কিরকুক শহরে আজ একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ছাড়া কিরকুকের দক্ষিণের শহর তুজ কুরমাতুতে একই ধরনের আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে দুজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।