ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে গতকাল বুধবার সন্ধ্যায় তিনটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৩ ব্যক্তি নিহত ও ১০৭ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম বিস্ফোরণ দুটি ঘটে বাগদাদের আল সুরাত রাব্বা এলাকার একটি ব্যস্ত মার্কেটের ভেতরে। পণ্য পরিবহনের একটি কাঠের গাড়িতে বিস্ফোরকভর্তি ছিল, যা মার্কেটের ভেতরে বিস্ফোরিত হয়। অপর বিস্ফোরণের ঘটনাটি ঘটে শিয়া মুসলমানদের তীর্থস্থান বলে পরিচিত হুসেনিয়ার কাছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় ২৩ ব্যক্তি নিহত ও ১০৭ জন আহত হয়েছে। তবে স্থানীয় হাসপাতাল সূত্র প্রাণহানির সংখ্যা ৩৫ বলে উল্লেখ করে।