ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ৩৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের বিভিন্ন শহরে আজ মঙ্গলবার গাড়িবোমা ও রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে ৩৯ ব্যক্তি নিহত ও ১৮৮ জন আহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে একটি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। কারবালা শহরে দুটি গাড়িবোমা বিস্ফোরণে ১৩ জন নিহত ও ৪৮ জন আহত আহত হয়েছে। মধ্য বাগদাদের কেন্দ্রস্থলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় তিন ব্যক্তি নিহত ও ২১ জন আহত হয়েছে। মাহমুদিয়া শহরে গাড়িবোমা বিস্ফোরণে তিন ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়েছে। এ ছাড়া বাইজি, সামারা, হিল্লা, লাতিফিয়া, বাকুবাসহ আরও বেশ কয়েকটি শহরে বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া গেছে।