ইরাকে বোমা বিস্ফোরণে ১৫ সেনাসহ নিহত ২৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে আজ বুধবার পৃথক দুটি বোমা বিস্ফোরণে ১৫ সেনাসহ ২৬ জন নিহত হয়েছে। দেশটির সামরিক সূত্র ও পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।সামরিক সূত্র জানায়, বাগদাদের ৮৫ কিলোমিটার পশ্চিমে হাবানিয়া শহরের সামরিক ঘাঁটির একটি বাসে বোমা বিস্ফোরণে ১৫ সেনা নিহত ও ২০ জন আহত হয়েছে।এদিকে ইরাকি পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলে আল-হামজা শহরে অপর একটি গাড়ি বোমা বিস্ফোরণে ১১ জন নিহত ও ২৬ জন আহত হয়েছে।