ইরাকে বোমা হামলায় নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের পশ্চিমাঞ্চলে দিয়ালা প্রদেশে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। আজ শুক্রবার আল জাজিরা অনলাইন জানায়, রাজধানী বাগদাদের উত্তরে একটি সুন্নি মসজিদের বাইরে মুসল্লিদের লক্ষ্য করে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বাগদাদ থেকে ৭৫ কিলোমিটার উত্তর-পূর্বের কানান শহরে হামলাটি চালানো হয়। আগামী সপ্তাহে দেশটির বিভিন্ন প্রদেশে নির্বাচনকে সামনে রেখে এ ধরনের হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দিয়ালা প্রদেশের পুলিশের বরাত দিয়ে আল জাজিরা জানায়, কানান শহরের ওমর বিন আবদুল-আজিজ মসজিদে জুমার নামাজ পড়ার পর মুসল্লিদের বের হওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই শহরের একজন স্বাস্থ্য কর্মকর্তা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সপ্তাহে এই শহরটির পাশের শহর বাকুবাতে বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ২০ জন মারা যান।কানান শহরের ওই হামলার কয়েক মিনিট পর বাগদাদের পশ্চিমাঞ্চলে একটি শিয়া মসজিদে বোমার বিস্ফোরণ ঘটে। পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এতে আটজন আহত হয়েছেন। তাত্ক্ষণিকভাবে কেউ এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি।