ইরাকে বোমা হামলায় নিহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের হিল্লা শহরের কাছে গতকাল শুক্রবার এক শিয়া নেতার জানাজা অনুষ্ঠানে গাড়িবোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে ১৮ ব্যক্তি নিহত ও বহুসংখ্যক আহত হয়েছে। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে। আল খাফাজি শহরের নবী আইয়ুব শিয়া মসজিদের বাইরে এ হামলার ঘটনা ঘটে। এক স্থানীয় শিয়া নেতার জানাজায় অংশ নিতে মুসল্লিরা মসজিদের বাইরে জড়ো হয়েছিলেন।কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, সুন্নি জঙ্গিরা হামলা চালাতে পারে। ইরাকি পার্লামেন্টের স্পিকার এ হামলার নিন্দা জানিয়েছেন।