ইরাকে বোমা হামলায় নিহত ৩২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের বিভিন্ন শহরে পৃথক বোমা হামলায় আজ মঙ্গলবার কমপক্ষে ৩২ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে রয়টার্স ও বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।দেশটির দক্ষিণাঞ্চলের দাইওয়ানিয়া শহরের ব্যস্ত বিপণিকেন্দ্রে এক গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত ও ৪০ জন আহত হন। সেখানকার প্রাদেশিক পরিষদের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।অন্যদিকে আজ দিনের শুরুতে ইরাকের কারবালা শহরে শিয়া তীর্থযাত্রীদের লক্ষ্য করে রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরিত হয়ে চারজন নিহত ও ২১ জন আহত হয়েছেন।এ ছাড়া শিয়া-অধ্যুষিত তাজি শহরে অন্য এক বিস্ফোরণে তিন ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছেন।