ইরাকে বোমা হামলায় নিহত ৪২, আহত ৭৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুট শহর ও দিয়ালা প্রদেশে আজ সোমবার তিনটি বোমা হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ জন। পুলিশ ও স্থানীয় সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।পুলিশ জানায়, বাগদাদ থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কুট শহরের একটি পাবলিক স্কয়ারে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়।ইরাকের উপস্বাস্থ্যমন্ত্রী খামিস আল-সাদ জানান, কুট শহরে এ হামলায় প্রায় ৩৪ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন। চিকিত্সা নিতে আহতেরা এখনো হাসপাতালে যাচ্ছেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।পুলিশ জানায়, আজ দেশটির দিয়ালা প্রদেশে একটি গাড়িবোমা হামলায় আটজন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।