ইরাকে বোমা হামলায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রামাদি শহরে গতকাল বুধবার দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে সাত ব্যক্তি নিহত এবং ১৩ জন আহত হয়েছে। দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়।খবরে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণ রামাদি শহরে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়ে পাঁচ ব্যক্তি আহত হয়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে। এতে সাতজন নিহত ও আটজন আহত হয়। কর্মকর্তারা জানান, হতাহতদের অনেকেই পুলিশ সদস্য। ইরাকের রামাদি শহর আল-কায়েদার শক্ত ঘাঁটি বলেই পরিচিত। এখানে নিয়মিতভাবে হামলার ঘটনা ঘটছে।